লাইফ সাপোর্টে থাকা নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপি ইসরাফিলের চাচাত ভাই এম এ হেলাল। তিনি জানান, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এমপি ইসরাফিল রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা জয় করে ফিরলেও তার কিডনি ও ফুসফুসে জটিলতা ছিল। এ জটিলতাগুলো নিয়ে তিনি ফের হাসপাতালটিতে ভর্তি হন। আজ সোমবার ভোরে তিনি মারা করেন।
জানা যায়, এমপি ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে গত ৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা শেষে করোনা জয় করে তিনি নওগাঁতে তার বাড়িতে চলে যান। বাড়িতে থাকা অবস্থায় গত ১৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টায় তাকে আইসিউইতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসং গুণগ্রাহী রেখে গেছেন।
এমপি ইসরাফিল তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। তিনি অভিভক্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।
এরপর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইসরাফিল আলম। বর্তমানে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য।
ইসরাফিল আলম অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
