করোনা পরিস্থিতির মধ্যে নানা ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন। এর মধ্যে আগুনের ঘটনায় টেক্সাসে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল মার্কিন সরকার।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করছে।
হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দুজন চীনা নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।
সেদিনই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দেয়।
এই ঘটনা প্রতিক্রিয়ায় বেইজিং জানায়, কনস্যুলেট বন্ধের এই নির্দেশ ‘চরম উসকানিমূলক; এবং ‘নজিরবিহীন স্পর্ধা’।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় চীন সরকার।
এদিকে হিউস্টনে চীনা কনস্যুলেট ভবন থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা গেছে। এতে ধারনা করা হচ্ছে অফিস বন্ধ করার আগে চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র হয়ত পুড়িয়ে ফেলছেন।
শুরুতে উহান থেকে ভাইরাস ছড়ানোর জন্য বেইজিংকে দায়ী করে ওয়াশিংটন। এ নিয়ে একাধিকবার বিতর্কে জড়ায় দুই পক্ষ।
এরপর হংকং পরিস্থিতি, উইঘুর ইস্যুতে নিষেধাজ্ঞা, দক্ষিণ চীন সাগরে আধিপত্য, মিয়ানমারে চীনের প্রভাব নিয়েও চীনের সঙ্গে বিরোধে জড়ায় মার্কিন প্রশাসন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
