করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে প্রথম থেকেই কঠোর নিয়মকানুনের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে কাতার। ফলে দীর্ঘ চার মাসের অধিক সময় স্থবির জনজীবন স্বাভাবিক হচ্ছে। তাছাড়া শিথিল করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচি।
এদিকে ১ আগষ্ট কাতার প্রবেশের ক্ষেত্রে করোনায় কম ঝুঁকিপূর্ণ ৪০ দেশের নাম উল্লেখ করেছে দেশটি। ২১ জুলাই রাতে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিবাসীদের কাতার বিমানবন্দরে আসার পর করোনা টেস্ট করা হবে এবং ১০টি শর্ত মেনে চলার স্বাক্ষর প্রদান করে এক সপ্তাহের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এই ক্ষেত্রে হোটেল কোয়ারেন্টিনের কোনো প্রয়োজন নেই। তবে এ তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ না থাকলেও দেশে অবস্থানরত কাতার প্রবাসীদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দেশে আটকে পড়া প্রবাসীদের দুই শর্ত মেনে কাতার প্রবেশ করতে পারবে। প্রথমে কাতার কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট কাতার পোর্টালে https://portal.moi.gov.qa গিয়ে ফেরার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। সরকার ঘোষিত বাংলাদেশে ১১ টি মেডিকেল সেন্টার থেকে ভ্রমনকারিদের ৪৮ ঘণ্টার আগে করোনা ভাইরাস মুক্ত সার্টিফিকেট নিয়ে কাতারে আসতে হবে।
এতে অনুমতি মিললে কাতারে আসার পর ওই কর্মীকে নির্ধারিত হোটেলে এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই কোয়ারেন্টিনের খরচ কোম্পানিকেই বহন করতে হবে।
তাছাড়া বিদেশি কর্মীদের ফেরার অনুমতি দেওয়ার বেলায় সরকারি ও আধা সরকারি খাতে কর্মরত কর্মীদের চাহিদা ও কাতারের স্বাস্থ্য পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক ভিসায় যারা কাতারে থাকেন, তারা বাংলাদেশ থেকে কাতারে ফেরার পর নিজ খরচে এক সপ্তাহের জন্য হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক সপ্তাহ পার হওয়ার পর তাদের করোনার পরীক্ষা করা হবে। করোনার ফল নেগেটিভ হলে বাসায় আরও এক সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আর পজিটিভ হলে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আইসোলেশনে যেতে হবে।
কোন কোন হোটেলে প্রথম সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে, ইতিমধ্যে সেগুলোর তালিকা ডিসকোভার কাতার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
