ব্রিটেনের ভ্যাকসিন গবেষণার তথ্য চুরির দাবি রাশিয়া অস্বীকার করলেও তা মেনে নিতে ব্রিটেন রাজি নয়। আজ রোববার এ কথা জানান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
ব্রিটেনের অভিযোগের পুনরাবৃত্তি করে ডমিনিক রাব জানান, রাশিয়া হ্যাকার দিয়ে হামলা চালিয়ে করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণা সংক্রান্ত তথ্য চুরির চেষ্টা করেছে। তিনি তীব্র ভাষায় এর নিন্দা করেছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাশিয়া ভ্যাকসিন তৈরির আন্তর্জাতিক প্রচেষ্টা নসাৎ করতে চায়। কারণ তাদের উদ্দেশ্য এর থেকে আর্থিক মুনাফা লাভ করা।
ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন আজ আরও আগে জোরের সঙ্গে ব্রিটেনের এই দাবি অস্বীকার করেন। বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এ গল্প মোটেই বিশ্বাস করি না, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়।’
গত বৃহস্পতিবার ব্রিটেন দাবি করে, রাশিয়া অবৈধভাবে নথি সংগ্রহ করে ২০১৯ সালের ব্রিটিশ নির্বাচনে নাক গলিয়েছে, যে অভিযোগ রাশিয়া নাকচ করে দিয়েছে।
রুশ রাষ্ট্রদূত আজ অভিযোগ করেছেন, ব্রিটেন সম্প্রতি রাশিয়ার সংবিধান নিয়ে গণভোটের সময় সাইবার হামলা চালিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভ্যাকসিন চুরির বিষয়টি থেকে মনোযোগ সরাতে রাশিয়া নতুন এই অভিযোগ তুলছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
