চীনের উপর বেজায় চটে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ভাইরাসকে কেন্দ্র করেই তার এই ক্রোধ প্রকাশ করেন। ভারতের সাথে চীনের সীমান্ত ঝটিলতায়ও ভারতের সাথেই তাল মিলিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হঠাৎ করে আবার চুপসে গেছেন ট্রাম্প। ঈর পেছনে বড় রহস্য দেখছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা।
যতই চীন বিরোধী রব তুলুক মার্কিন প্রেসিডেন্ট, ফের চীন-ট্রাম্প সমঝোতার বিষয়টি সামনে চলে আসছে। প্রসঙ্গত, সম্প্রতি চীনা কমিউনিস্ট সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসের এডিটর ইন চিফ টুইটে ট্রাম্পের উদ্দেশে লিখেছেন, ‘মার্কিন-চীন সম্পর্ক খারাপ করতে আর কোনও পদক্ষেপ নেবেন না। চীনা ছাত্রদের দেশ থেকে বের করবেন না। আমেরিকানদের টিকটক ব্যবহার থেকে আটকাবেন না। মনে রাখবেন, এটা আপনাকে পুননির্বাচিত করতে সাহায্য করবে।’ এরপর থেকে ট্রাম্পকে নীরব থাকতে দেখা যাচ্ছে।
এদিকে আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের বিস্ফোরক দাবি, প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প শি জিনপিংয়ের কাছে সাহায্য চেয়েছেন বলে দাবি করেছিলেন। বল্টন তার বইতে লেখেন, ‘দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি হতে চীনের কাছে সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের কাছে নাকি রীতিমতো আবেদনও জানিয়েছিলেন তিনি। আসলে ট্রাম্প আমেরিকার কৃষকদের ভোট নিয়ে চিন্তিত ছিলেন। এর জন্য আমেরিকা থেকে চীন যেন বেশি করে গম ও সয়াবিন আমদানি করে তার অনুরোধ করেছিলেন।’
এই খবরে গোটা বিশ্ব তোলপাড় হওয়ার কয়েকদিনেই গ্লোবাল টাইমসের এডিটরের এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনকে একঘরে করতে তৎপর ট্রাম্প জি৭ সম্প্রসারণের বিষয়ে বেইজিংকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন। তেমনই চীনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে সমর্থন করার পাশাপাশি প্রয়োজনা যুদ্ধ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। হংকং-তাইওয়ানেও বেইজিংয়ের কার্যক্রম নিয়ে সরব হয়েছেন ট্রাম্প ও তার প্রশাসন। হঠাৎ চুপ হয়ে যাওয়ায় মনে করা হচ্ছে ট্রাম্প নির্বাচনী বৈতরণী পাড় হতে চীনের সাথে আঁতাতের প্রয়োজনীয়তা অনুভব করছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
