এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জিয়ানাইন আনেজ। এক টুইট পোস্টে বৃহস্পতিবার তিনি নিজেই এমন তথ্য নিশ্চিত করেছেন।
জিয়ানাইন আনেজ বলেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে আমি ভালো আছি। আইসোলেশনে থেকেই কাজ চালিয়ে যাব।
টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি আরও বলেন, আরেকটি পরীক্ষা করার আগে আমি দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকব।-খবর এএফপির
কয়েক দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হওয়া দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন আনেজ। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মঙ্গলবার এ প্রাণঘাতী মহামারীতে সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন।
এ ছাড়া দক্ষিণ আমেরিকার আরেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ভেনিজুয়েলার সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট ডিওসডাডো কাবেলোও কোভিড-১৯ রোগে পজিটিভ এসেছেন।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরে তাকেই দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আর সাম্প্রতিক কয়েক দিনে আনেজের মন্ত্রিসভার চার সদস্যও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। পূর্বসতর্কতা হিসেবে বুধবার সিনেট প্রেসিডেন্ট ইভা কোপা আইসোলেশনে চলে যান।
আনেজ বলেন, গত কয়েক সপ্তাহে অনেক লোকের করোনা পজিটিভের কথা বিবেচনায় নিয়ে আমি পরীক্ষা করেছি এবং তাতে পজিটিভ ফল এসেছে।
আগামী দুই মাসের মধ্যে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে বলিভিয়ায়। এর মধ্যেই দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবর এসেছে।
সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রথমে তিনি বিরোধিতা করলেও পরে তাতে রাজি হন। তিনি বলেছিলেন, করোনার কারণে এ নির্বাচন এক কিংবা দুই মাস স্থগিত রাখা উচিত।
কিন্তু পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। বলিভিয়ার সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ইভো মোরালেস ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেলে গত বছরের নভেম্বরের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন রক্ষণশীল রাজনীতিবিদ আনেজ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
