করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তিন বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন ফিলিপ। এছাড়া করোনাভাইরাসের জেরে দেশের পরিস্থিতির কারণে মন্ত্রিসভায় রদবদলে আগ্রহীও ছিলেন ম্যাক্রোঁ।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পক্ষ থেকে ঘোষণার আগেই ফিলিপের পদত্যাগ নিয়ে জল্পনা রয়েছে। তবে নতুন মন্ত্রিসভা গঠন পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন। রবিবারই নতুন সরকার গঠনে রদবদল হবে বলে জানা গেছে।
যদিও বিবিসি-র দাবি, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই পদত্যাগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিপ। অবশ্যই ম্যাক্রোঁর এতে সায় রয়েছে। বৃহস্পতিবারই এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ফিলিপের প্রশংসা করেছিলেন ম্যাক্রোঁ। তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘নতুন সরকার গঠন’ বলেও জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ফরাসি সরকারে প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদকালে প্রধানমন্ত্রী পরিবর্তন নতুন নয়। দেশে করোনা পরিস্থিতি সামলানো নিয়ে যথেষ্টই চাপে রয়েছে ম্যাক্রোঁর সরকার। ফ্রান্সে করোনা আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার। মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি মানুষের।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
