চীনে শূকর থেকে ছড়ানো সোয়াইন ফ্লুর মহামারীর আকার নেওয়ার বৈশিষ্ট্য রয়েছে বলে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। তারপর থেকেই নতুন এই জি-৪ ভাইরাসের ভয় গ্রাস করেছে সকলকে। কিন্তু বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে এই ভাইরাস একেবারেই নতুন নয়। আগে থেকেই কড়া নজর রাখা হয়েছে এই ভাইরাসের উপরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ড. মাইকেল রায়ান এমন তথ্য জানিয়ে আরও বলেন, এইচ১এন১ (H1N1) ভাইরাস অনেক আগে থেকেই গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা সারভাইলেন্স নেটওয়ার্কের নজরে রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, নতুন যে তথ্য এসেছে তা হলো ভাইরাসের পরিবর্তনের। কিন্তু মার্কিন জার্নাল প্রসিডিং অব দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স (PNAS) এর প্রকাশনায় বলা হয়েছে , চীনা গবেষকরা শূকরের অনুনাসিকায় ২০১১ সাল থেকে ২০১৮, সাত বছর গবেষণা চালিয়ে এই জি-৪ (G4 EA H1N1) ভাইরাসের সন্ধান পেয়েছেন।
তবে রায়ান এ-ও বলেছেন, আরও ভালো করে এই ভাইরাসের গতিবিধির উপর নজর রাখতে হবে। চীনের সিডিসি (CDC) ও মার্কিন সিডিসির (CDC) সঙ্গে যৌথভাবে কাজ করা আবারও গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা সারভাইলেন্স ও রেসপন্স দলের গুরুত্বকে ইঙ্গিত করছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
