চার্চ পরিদর্শনের সময় সুরক্ষামূলক মাস্ক পরার আদেশ অমান্য করে জরিমানা গুণতে বাধ্য হচ্ছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়োকো বোরিসোভ। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আদেশ অমান্য করায় ১৭৪ মার্কিন ডলার জরিমানা দেবেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই আয়োজেনে যারাই মাস্ক ছাড়া উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককেই জরিমানা করা হবে।
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়োকো বোরিসোভ
বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়ায় গত সপ্তাহে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ হয়। এর জেরে গত সোমবার দেশটির সব ঘরোয়া আয়োজনে আবারও মাস্ক বাধ্যতামূলক করে আদেশ জারি করেন স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ।
মঙ্গলবার হাজার বছরের ঐতিহ্যবাহী পুরোনো একটি গির্জা পরিদর্শনে যান বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়োকো বোরিসোভ। ওই সময়ে প্রধানমন্ত্রী ছাড়াও সাংবাদিক, ফটোগ্রাফার ও ক্যামেরাপার্সন এবং প্রধানমন্ত্রীর সঙ্গীদের অনেকেই সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করেননি। এদের প্রত্যেককেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার প্রধানমন্ত্রী বয়োকো বোরিসোভ যে চার্চটি পরিদর্শনে যান সেটি রাজধানী সোফিয়ার দক্ষিণে রিলা পার্বত্য এলাকায় অবস্থিত। হাজার বছরের পুরনো এই চার্চটির বর্ণিল দেয়ালচিত্র বিখ্যাত। বুলগেরিয়ার অন্যতম পর্যটন স্পটও এটি।
কঠোর লকডাউন এবং মাস্ক পরার বাধ্যতামূলক করার কারণে বুলগেরিয়ার করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে এখনও অনেক ভালো রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৯৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন করে অন্তত ৬০৬ জন করোনায় সংক্রমিত হলে উদ্বেগ তৈরি হয়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
