মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের কমিশনার শহীদুল ইসলাম।
মঙ্গলবার (১৬ জুন) প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে অবৈধ শ্রমিক, রোহিঙ্গা ইস্যু, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দেশটিতে কর্মরত শ্রমিকদের সমস্যা সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে।
এ ছাড়া দেশটির সিনিয়র মন্ত্রী তার ফেসবুক পেজে হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে বলেছেন, দু’দেশের সু-সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বৈঠক শেষে প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুবকে হাইকমিশনারের পক্ষ থেকে উপহার দেয়া হয় এবং বাংলাদেশের রাষ্ট্রদূতকেও প্রতিরক্ষামন্ত্রী উপহার দেন।
সম্প্রতি মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপ থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় এক নারীর মরদেহ। ইসমাইল সাবরি বলেন, আটক করা এসব রোহিঙ্গাকে ভাসান চরে পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করেছে মালয়েশিয়া।
এক বিবৃতিতে সিনিয়র মন্ত্রী জানান, ২০১৭ সালে মিয়ানমারে সেনা নিপীড়নের শিকার হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গার গন্তব্য হয়ে ওঠে দেশটি। ওই নিপীড়নের সময় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকেই মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেছে। তবে করোনাভাইরাস ঠেকাতে এই মুহূর্তে আর কোনও রোহিঙ্গাকে আশ্রয় দেবে না মালয়েশিয়া।
পাশাপাশি রোহিঙ্গাদের তৃতীয় কোনও দেশে আশ্রয় দিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-কে বলা হবে বলেও জানান তিনি।
নভেল করোনাভাইরাস পরবর্তী মালয়েশিযার বেকারত্ব ও অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পাশাপাশি কর্মী নিয়োগে বিদেশিদের পরিবর্তে স্থানীয়দের অগ্রাধিকার নীতিতেই এগোচ্ছে দেশটির সরকার।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
