ভারতের মোস্ট ওয়ান্টেড ডন তথা ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের প্রধান হোতা দাউদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে তার স্ত্রী মেহজাবিনও। এ ছাড়া করোনা সংক্রমিত হয়েছেন তার ব্যক্তিগত দেহরক্ষী ও কর্মীরাও।
করাচির সেনা হাসপাতালে দাউদ ইব্রাহিমকে ভর্তি করা হয়েছিল বলে শুক্রবার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮।
প্রসঙ্গত, দাউদ যে সপরিবারে পাকিস্তানে লুকিয়ে রয়েছেন এবং সেখান থেকে অপরাধ জগতের রিমোট কন্ট্রোল হাতে রেখেছেন, তা আগেই ইসলামাবাদকে তথ্যপ্রমাণসহ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু সে তথ্য বারবার অস্বীকার করেছে পাকিস্তান। দুবাই-শারজাতেও দাউদের আনাগোনার প্রমাণ হাতে এসেছে ভারতীয় ইন্টেলিজেন্সের।
এর আগে ২০১৭ সালে খবর ছড়ায়, দাউদ অসুস্থ। কিন্তু সেইসময় পুলিশের জেরায় ডনের ভাই কাসকর দাবি করে, পুরোপুরি সুস্থ দাউদ। জেরায় কাসকর এও জানিয়েছিল, নিরাপত্তা নিয়ে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে দাউদ।
২০১৮ সালে দাউদের আইনজীবী শ্যাম কেসওয়ানি দাবি করেন, আত্মসমর্পন করতে চান দাউদ, তবে শর্তসাপেক্ষে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
