মার্কিন যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ পুলিশের হাতে নিহত হওয়ার ঘটনায় টানা বিক্ষোভ অব্যাহত রেখেছে প্রতিবাদকারীরা। এবার ওই কৃষ্ণাঙ্গ হত্যার বিষয়ে বক্তব্য রাখলেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, সম্প্রতি একরাতে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ ও সহিংসতা ছিল আত্ম-ধ্বংসাত্মক।
পোপ ফ্রান্সিস বুধবার সকালে সাপ্তাহিক প্রার্থনা করতে গিয়ে ভ্যাটিকানে এসব মন্তব্য করেন। তিনি জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে “করুণ” বলে আখ্যায়িত করেন।
রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার বক্তব্যে বলেন, আমেরিকান যুক্তরাষ্ট্রের প্রিয় ভাই ও বোনেরা, মিঃ জর্জ ফ্লয়েডের মর্মান্তিক মৃত্যুর পরে আমি কয়েকদিন যাবত সামাজিক অশান্তি খুব উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করেছি।
তিনি বলেন, আমরা কোনও ভাবে বর্ণবাদ এবং বর্জনকে সহ্য করতে বা এসব থেকে চোখের দৃষ্টি ফিরিয়ে নিতে পারি না। তবুও প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা রক্ষার দাবি করি। একই সঙ্গে, আমাদের স্বীকার করতে হবে যে সাম্প্রতিক রাতের হিংস্রতা আত্ম-ধ্বংসাত্মক এবং স্ব-পরাজিত। সহিংসতার দ্বারা কিছুই লাভ হয় না এবং অনেক কিছুই হারিয়ে যায়।
উল্লেখ্য, ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ। এরপরই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্রে।
প্রকাশ্যে শহরের রাস্তায় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে ফ্লয়েডকে হত্যা করে ৪৪ বছর বয়সী পুলিশ অফিসার দেরেক। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে। সূত্র: আল জাজিরা, সিএনএন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
