করাচিতে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান আন্তর্জাতিক বিমান (পিআইএ) সংস্থার একটি যাত্রীবাহী বিমান। এসময় বিমানে ১০০ এর বেশি মানুষ ছিলো বলে জানা গেছে। ২২ মে, শুক্রবার করাচির একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয় এয়ারবাস এ ৩২০ মডেলের বিমানটি । এঘটনায় হতাহতের সংখ্যা ঠিক কত তা এখনো জানা না গেলেও শতাধিক প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা ডিপিএ, এএফপি, এপি এই তথ্য জানিয়েছে৷
সামাজিত যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, জনবহুল এলাকার মধ্যে বিমানের ধ্বংসাবশেষ থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চার পাশ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল সাত্তার বলেন, ‘বিমানটি করাচিতে বিধ্বস্ত হয়েছে৷ আমরা যাত্রীদের সংখ্যা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি৷ কিন্তু প্রাথমিকভাবে (জানা গেছে) এতে ৯৯ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন৷’ রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটি লাহোর থেকে আসছিল বলে জানান তিনি৷
এদিকে পিআইএ এর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন পিকে ৮৩০৩ ফ্লাইটটিতে ৯০ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন৷
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বেশ কিছুদিন বন্ধ রাখার পর সম্প্রতি বাণিজ্যিক বিমান চলাচল চালু করেছে পাকিস্তান৷
More Stories
সৌদি আরবসহ ৫ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি ইরানের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সহযোগিতার অভিযোগ এনে সৌদি আরবসহ পাঁচটি আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে...
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
