ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।’
শনিবার (৯ মে) এ বিষয়ে অস্বস্তি প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে তিনি বলেন, ‘অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রী মহল থেকে আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। সুতরাং এই সমস্ত ভুয়া অ্যাকাউন্টের কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নয়।’
তার নাম ব্যবহার করে এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে চালানো থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
