নভেল করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমেই ৯৮ জনের মৃত্যু হয়েছে। ম্যানহাটনের ইসাবেলা জেরিয়াট্রিক সেন্টারে এই সংক্রমণের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার ৭০৫ শয্যার হোমটির কর্মকর্তারা জানান, কোভিড-১৯ শনাক্তের পর ৪৬ বাসিন্দা নিহত হয়েছেন। এ ছাড়া ভাইরাস সংক্রমণে সন্দেহভাজন আরও ৫২ জনের মৃত্যু হয়েছে।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, এদের কেউ কেউ নার্সিং হোমে আবার কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিয়ে মারা গেছেন। এক জায়গায় এতজনের মৃত্যুকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়েছেন সেখানকার মেয়র বিল ডে ব্লাসিও।
করোনাভাইরাসের মহামারিতে সারা বিশ্বেই আবাসিক স্থানগুলোতে সংক্রমণের ঘটনা বাড়ছে। যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে দুর্গত এলাকাগুলোর একটি নিউইয়র্ক। সেখানে এই মহামারিতে প্রায় ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত মাসে নিউইয়র্ক অঙ্গরাজ্যে পরিচালিত এক জরিপে দেখা গেছে, সেখানে মারা যাওয়া প্রতি ২০ জনের মধ্যে ১৯ জনই মহামারিতে মারা যাচ্ছেন।
ম্যানহাটনের ইসাবেলা জেরিয়াট্রিক সেন্টারে ৯৮ জন মারা যাওয়ায় মরদেহ রাখতে রেফ্রিজারেটর ট্রাকের অর্ডার দিয়েছে কর্তৃপক্ষ। নার্সিং হোমটির মুখপাত্র অড্রে ওয়াটার্স এক ইমেইল বার্তায় বলেছেন, ‘নিউইয়র্কের অন্য নার্সিং হোমগুলোর মতো প্রাথমিকভাবে ইসাবেলারও বাসিন্দা ও কর্মীদের সংক্রমণ দ্রুত পরীক্ষার ব্যবস্থা ছিল না। এতে আমাদের আক্রান্ত ও লক্ষণ প্রকাশ পাওয়াদের শনাক্তের সামর্থ্য ব্যাহত হয়। তা সত্ত্বেও আমরা কারও মধ্যে লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত আলাদা করে ফেলেছি।’
এছাড়া ইসাবেলা নার্সিং হোমটি কর্মী সংকটের মুখে পড়ে বাইরে থেকে কর্মী আনতে বাধ্য হয়। প্রথমদিকে কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অভাবও ছিল। তবে শেষ পর্যন্ত এসব সংকট কাটিয়ে ওঠা গেছে বলে জানিয়েছেন মুখপাত্র অড্রে ওয়াটার্স।
নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৩৯টি নার্সিং হোমে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছয়টিতে ৪০ বা তারও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ম্যানহাটনের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ‘এখন অন্তত বলা যাচ্ছে যে নার্সিং হোমের অচলাবস্থা চলবে না। হয়তো ভালো কিছু ঘটতে যাচ্ছে।’ উল্লেখ্য, এর আগে ম্যাসাচুসেটসের আরেকটি নার্সিং হোমে প্রায় ৭০ জনের মৃত্যু হয়।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
