করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এটির ২৫ শতাংশ মানুষই এখন করোনায় আক্রান্ত। সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য জানান।
স্থানীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি জানায়, করোনা রোধে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে নিউইয়র্ক নগরীতে। সম্প্রতি নগরীর পাঁচটি কেন্দ্রে ব্যাপক হারে পরীক্ষা করা হয়।
এতে দেখা গেছে, পরীক্ষা করা ব্যক্তিদের মধ্যে ২৪ দশমিক ৭ শতাংশের শরীরেই করোনাভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। আগে যা ছিল ২১ শতাংশ। এর ফলে ধারণা করা হচ্ছে নগরীটির প্রায় ২৫ শতাংশ মানুষ এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার নিজে থেকেই সের উঠেছে। তার মানে নিউইয়র্কের প্রায় ২০ লাখ মানুষ এরই মধ্যে কভিড-১৯ রোগে কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছিল।
এদিকে নিউইয়র্ক নগরীতে অ্যান্টিবডি পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর ঘোষণ দিয়েছে অ্যান্ড্রু কুমো। পুলিশ, স্বাস্থ্যকর্মী ও দমকল বাহিনীর সদস্যদের ভেতরে কাদের মধ্যে ভাইরাসটি প্রতিরোধী অ্যান্টিবডি রয়েছে, তা জানা খুবই জরুরি বলে মনে করেন তিনি।
অ্যান্ড্রু কুমো বলেন, ‘করোনা মোকাবিলায় আমাদের সামনের সারির কর্মীরা কেমন আছেন এবং কীভাবে তারা কাজ করছেন, সেটি পুরোপুরি আমাদের জানা প্রয়োজন।’
পরীক্ষায় বিপুলসংখ্যক মানুষের শরীরে অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়াকে একটা শুভ লক্ষণ বলে উল্লেখ করেন গভর্নর। আগের দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় পরিস্থিতি নিয়ে আশাবাদী তিনি।
বিশ্বের অনেক দেশের তুলনায় মার্কিন অঙ্গরাজ্যটিতে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ। সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখের কাছাকাছি ব্যক্তি। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫১৫ জন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
