নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের সব হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলে দাবি করেছে দেশটি।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রবিবার সাংবাদিকদের বলেন, ’২৬ এপ্রিল নাগাদ উহানের হাসপাতালে কোনো করোনা রোগী ভর্তি হয়নি। রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে আনার পেছনে সবার সম্মিলিত চেষ্টা রয়েছে।’
গত ডিসেম্বরে উহানের একটি মাংসের বাজার থেকে নতুন করোনাভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয়। এরপর গোটা পৃথিবীতে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্সের মতো দেশ মৃত্যুর মিছিল থামাতে হিমশিম খাচ্ছে। থেমে গেছে বৈশ্বিক অর্থনীতির চাকা।
উহানে সেই ডিসেম্বর থেকে কত মানুষ মারা গেছে, তা নিয়ে বিতর্ক আছে। আন্তর্জাতিক গণমাধ্যমের অভিযোগ, চীন মৃত্যুর সংখ্যা কম দেখিয়েছে। চীন সরকারের দাবি, উহানে ৪৬ হাজার ৪৫২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন। এই পরিসংখ্যান সত্য হলে, চীনে যত মানুষ মারা গেছে তার ৮৪ শতাংশই উহানে।
ডিসেম্বরে ভাইরাস ছড়ালেও উহানসহ গোটা হুবেই প্রদেশ লকডাউন করা হয় জানুয়ারিতে। সেই থেকে দুই মাসেরও বেশি সময় সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেয়া হয়নি। বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে এসেছেন প্রশাসনের কর্মীরা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
