
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক যুবকের জানাজা শেষে দাফন করলো পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের বেঁদে সম্প্রদায়ের ওই যুবকের (৩২) মৃত্যুর পর স্বজনরা পালিয়ে যায়। পরে বার বার খবর দেয়ার পরও কেউ লাশ নিতে না আসায় গতকাল ঘটনার একদিন পর মঙ্গলবার তার লাশ দাফন করে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঐ যুবকের জানাজা ও দাফনে সহযোগিতা করেছে আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম। নগরীর রূপাতলী মুসলিম গোরস্থানে তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করা হয়।জানা গেছে, বেঁদে বহরের ওই যুবক করোনার উপসর্গ নিয়ে গত ১৩ এপ্রিল মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে ৪ দিন চিকিৎসা নেয়ার পর গত ১৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হলে জরুরী বিভাগ থেকে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, ওই যুবকের মৃত্যুর খবর শুনে তার স্বজনরা লাশ ফেলে বরিশাল থেকে পালিয়ে যায়। বারবার খবর দেয়ার পরও তার লাশ নিতে আসেনি কোনও স্বজন। একদিন করোনা ওয়ার্ডে লাশটি পড়ে থাকার পর পুলিশ ওই যুবকের লাশ দাফনের দায়িত্ব নেয়। গত মঙ্গলবার আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের সহায়তায় পুলিশ নিরাপত্তা পোশাক পরে তার লাশ উদ্ধার করে সংক্ষিপ্ত জানাজা শেষে নগরীর রূপাতলী মুসলিম গোরস্থানে দাফনের ব্যবস্থা করে।
উল্লেখ্য, ওই যুবকের জানাজা ও দাফন ছাড়াও গত ৪ দিন আগে নগরীর আমবাগান এলাকায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাসায় মারা যাওয়া এক শিশুর লাশ দাফন করে পুলিশ। এ খবর নিশ্চিত করেছেন ওসি মো. নুরুল ইসলাম।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
