প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা এক লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। এই পরিসংখ্যানের একটি প্রবণতা বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে, তা হলো আনুপাতিক হারে এই ভাইরাসে পুরুষ মারা গেছে নারীর তুলনায় অনেক বেশি।
করোনায় আক্রান্ত প্রতিটা দেশ থেকেই যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে দেখো যাচ্ছে সবজায়গাতেই আক্রান্ত নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে অনেক বেশি।
যেমন ওয়ার্ল্ডোমিটার ৫০-৫০ বলে যে ওয়েবসাইট ঘণ্টায় ঘণ্টায় সারা বিশ্বের কোভিড-১৯ রোগের পরিসংখ্যান দিচ্ছে, তাদের দেওয়া হিসাবে দেখা যাচ্ছে, এক নিউইয়র্ক সিটিতেই ১৪ই এপ্রিল অবধি যে প্রায় ৬৬০০ জন মারা গেছে তার ৬২ শতাংশই পুরুষ।
এমনকি যাদের দেহে হাইপারটেনশন, ডায়াবেটিস বা হৃদরোগের কোনো লক্ষণ ছিলনা তাদের ক্ষেত্রেও প্রতি একশজন মৃতের ৭২ জনই ছিল পুরুষ।
চীনে যত নারী মারা গেছে তার প্রায় দ্বিগুন মারা গেছে পুরুষ। ইতালিতে মোট মৃতের ৭০ শতাংশ পুরুষ। এমনকী দক্ষিণ কোরিয়ার মত দেশে যেখানে নারীরা বেশি সংক্রমিত হয়েছে (৬১ শতাংশ) সেখানেও মৃত্যু বেশি হয়েছে পুরুষের, প্রায় ৫৪ শতাংশ। বিবিসি
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
