মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সম্ভাব্য নিয়ন্ত্রণের কথা ভেবে বিকল্প প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। গত কয়েক মাস ধরে এই প্রস্তুতি চলছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে চাইছে। এটিকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলো কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে পরিকল্পনা করা হচ্ছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ও পরিকল্পনা সম্পর্কে অবগত আরও দুজন ব্যক্তি রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। ওই তিনজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত এপ্রিল মাস থেকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার, বাজেট পরিচালক রাসেল ভটসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা কাউন্সেলস অফিসের সঙ্গে কাজ করছেন। তাদের লক্ষ্য হলো- অভিবাসন, শুল্ক, আবাসন ও সরকারি ব্যয় নিয়ে এমন নির্বাহী পদক্ষেপ চিহ্নিত করা, যেগুলো ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিতে পারবেন।
আইনের মধ্যে থেকে ট্রাম্প এককভাবে কী করতে পারেন, নিজের ক্ষমতার সীমা কতটা বাড়াতে পারেন এবং আদালতে নিজের সিদ্ধান্তের বিষয়ে কীভাবে সমর্থন তুলে ধরবেন- সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ কাজ করছেন হোয়াইট হাউসের কাউন্সেল উইল শার্ফ ও তাঁর দল।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর। এর মাধ্যমে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু, আইন প্রণয়ন আটকে দেওয়া এবং ব্যয়ের অগ্রাধিকার সীমিত করার ক্ষমতা পাবেন। তবে বাণিজ্য, পররাষ্ট্রনীতি ও ফেডারেল সরকারের প্রশাসনিক কাঠামোর ওপর ট্রাম্পের নির্বাহী ক্ষমতা বহাল থাকবে। দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে তিনি এসব ক্ষমতার আগ্রাসী ব্যবহার করেছেন।
রিপাবলিকানদের বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ভাঙতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট- দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিট চারটি করে আসন বাড়াতে হবে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন ২১৮, ডেমোক্র্যাটদের ২১৪টি। সিনেটে দুই দলের আসনসংখ্যা যথাক্রমে ৫৩ ও ৪৭। জনমত জরিপে নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে উচ্চকক্ষের লড়াই এখনো হাড্ডাহাড্ডি।
কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখতে গত এক মাসে দেশজুড়ে বিভিন্ন সমাবেশ করেছেন ট্রাম্প। একই সময় তাঁর সহযোগীরা ২০২৭ সালের সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় গোপনে প্রস্তুতি নিয়েছেন। হোয়াইট হাউস ক্ষমতাসীন দলের সম্ভাব্য পরাজয়ের বিষয়টি নাকচ করে দিয়ে উল্টো গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা বয়ান ছড়ানোর অভিযোগ তুলেছে।
নির্বাহী ক্ষমতা দিয়ে ট্রাম্প সম্ভাব্য আর কী পদক্ষেপ নিতে পারেন- সে সম্পর্কে ধারণা দিয়েছেন হোয়াইট হাউসের সূত্ররা। তাদের মধ্যে একজন বলেন, পদক্ষেপগুলোর মধ্যে আছে গুরুত্বপূর্ণ খনিজ ও উইন্ড টারবাইন আমদানিতে শুল্ক আরোপ, বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের ভিসার নিয়ম কঠোর করা এবং আবাসন ও নির্মাণ ব্যয় কমানো।
More Stories
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন— আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের...
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব আনা হয়েছে। শিকাগো...
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ সাঁড়াশি অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক...
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট
উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার...
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর...
ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা। শুক্রবার...
