Read Time:3 Minute, 17 Second

জাতীয় সংসদে ৬৮ বিধির এক সাধারণ আলোচনা চলাকালে এক মজার ও আন্তরিক মুহূর্তের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সস্তা ও সাদামাটা দুপুরের খাবারের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সরাসরি মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৬৮ বিধির সাধারণ আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর দেড় শ টাকার মধ্যাহ্নভোজের প্রশংসা করলে তিনি আমন্ত্রণ জানান। বিরোধীদলীয় নেতা জানান, তিনি একা খেতে চান না; ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চান।

‘তীব্র জ্বালানি ও গ্যাস-সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ বিষয়ে বিরোধীদলীয় নেতা তার উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে বলেন, আমরা উৎসাহিত হই, যখন দেখি প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা। আমার ভালো লাগে। এত কম টাকায় আমিও খাইতে পারি না।

এ সময় প্রধানমন্ত্রী হাত দিয়ে ইশারা করেন, আসুন খাওয়াব।

একই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই মুখে বলেন, আপনাকে খাওয়ানো হবে। তিনি এ সময় প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন।

জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সাদামাটা জীবন যাপন করেন, সুন্দর। একেবারে পশ, স্যুটে-বুটে নয়। প্লেন পথে চলেন। এটা উৎসাহিত হওয়ার মতো বিষয়। কিন্তু তার এই জীবনযাপন নিয়ে যাদের প্রশংসা করতে দেখি, তারা আবার উলটাপালটা চলেন।

শফিকুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী যদি এসব মানুষের আইকন হয়ে থাকেন, তাহলে তাকে তো অনুসরণ করা উচিত। সব ক্ষেত্রেই তাকে অনুসরণ করা উচিত। এটা তো আমরা দেখি না। আমরা ঠিক তার বিপরীতটা দেখি। আমরা আশা করি, এখন থেকে আইকন বলার আগে সাবধান হয়ে বলবেন। আর আইকন বললে তাকে ফলো করতে হবে।

প্রধানমন্ত্রীও মানুষ— মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি ভুলের ঊর্ধ্বে নন। তার সবকিছুতে ‘হ্যাঁ’ বলা যাবে না। হ্যাঁ বলা যাবে কেবল শিশুদের দাবিতে। তারা যা বলবে, তাতে হ্যাঁ বলা যাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
Close