ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এর আগে, ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিল দলটি। সেই অবস্থান থেকে সরে আসছে তারা। এখনো ঘোষণা করা না হলেও দলের মধ্যে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে- ঢাকা উত্তরে প্রার্থী হবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী।
আগামী দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী আবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। এরইমধ্যে আসিফ মাহমুদ দক্ষিণ থেকে উত্তর সিটিতে ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা আছে কি না জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেন, এটা আমরা দুই এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস বিফ্রিং করবো। সেখানে জানানো হবে।
চলতি বছরের ২৯ মার্চ দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে পাঁচ সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেন তিনি।
নাহিদ ইসলামের ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার কথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা আছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।
দলটির সূত্র মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রায় ছয় মাস আগে নেওয়া প্রার্থীসংক্রান্ত অবস্থান থেকে সরে আসছে এনসিপি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে যাদের নিয়ে দলটি ভাবছিল, তাদের পরিবর্তে নতুন করে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতাকে প্রার্থী করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রার্থী করার বিষয়টি বর্তমানে দলের আলোচনায় রয়েছে।
তাদেরকে প্রার্থী করার বিষয়টি প্রায় চূড়ান্ত বলে একাধিক সূত্র জানিয়েছেন। এরমধ্যে তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটারও হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) তারা নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন বলে জানা গেছে।
ঢাকা উত্তর ও দক্ষিণে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থিতায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ বলেন, আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণে একটি ইনিশিয়াল প্রার্থিতা দিয়েছিলাম। তো সেই জায়গায় এখন সময়ের প্রয়োজনে আমরা মনে করছি যে এটা পরিবর্তন হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা ফাইনাল না।
তিনি আরও বলেন, আমাদের যারা নেতৃত্ব আছেন, তারা নিজেরা নিজেদের মতো করে ভোটার হচ্ছেন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায়। এটা ইঙ্গিতবহ। বাট এটা এখনো চূড়ান্ত না। চূড়ান্ত হলে ইনশাআল্লাহ আমরা জানাবো।
প্রার্থী পরিবর্তনের সুযোগের কথা জানিয়ে তিনি বলেন, এ ধরনের হতে পারে এবং এটা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে, চূড়ান্ত মনোনয়ন দাখিলের পূর্ব পর্যন্ত কিন্তু এটা পরিবর্তন হতে পারে।
More Stories
বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদে ৬৮ বিধির এক সাধারণ আলোচনা চলাকালে এক মজার ও আন্তরিক মুহূর্তের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সস্তা ও সাদামাটা দুপুরের...
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত প্রক্রিয়া নির্ধারণে বিধি সংশোধনের উদ্যোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাসহ যেসব মামলার রায়ে সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ প্রদান করা হয়েছে, সেই...
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি...
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের...
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি ও কার্যক্রম তদারকি করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের...
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্য, থমকে গেলো পুরো সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য...
