বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি মনে করেন।
ট্রাম্প চিঠিতে লেখেন, ‘তারা (বাংলাদেশের জনগণ) অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে, তারা এবং আপনার দেশ নিজেরাই একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ পাবে।’
এদিকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের এ সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন এবং বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি আমি এইমাত্র পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে আমি অত্যন্ত প্রশংসা করছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এটি ভুলব না।’
চিঠিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
More Stories
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্য, থমকে গেলো পুরো সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য...
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে...
ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়িতে মামলা দিলো ট্রাফিক পুলিশ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেয়া হয়েছে।...
নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিল বাংলাদেশ
উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকার নেপালের...
কলকাতায় বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
চিকিৎসা ও অন্যান্য উদ্দেশ্যে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত এবং আবাসস্থলের নিরাপত্তা যাচাই করতে পরামর্শ দেওয়া...
চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চাপের কারণে নয়, বরং অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...
