ষড়যন্ত্র ও চক্রান্ত করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বেই পরিচালিত হবে। জনগণের অধিকার আদায়ে দলটি জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, একটি আদর্শিক দল হিসেবে জামায়াতে ইসলামী সবসময় গণতান্ত্রিক পন্থায় জনগণের পক্ষে কথা বলে আসছে। সংসদের প্রধান বিরোধী দল হিসেবে তারা সংসদে জনগণের সংকট ও দাবিগুলো তুলে ধরছেন। তবে সরকার যদি এসব ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিয়ে তা উপেক্ষা করে, তবে রাজপথের কঠোর আন্দোলনের মাধ্যমেই তা আদায় করা হবে। তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রতি সাধারণ মানুষের ক্রমবর্ধমান সমর্থন দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সংগঠনের ভিত্তিকে মজবুত করতে তৃণমূলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যেকোনো আদর্শিক সংগঠনের মূল চালিকাশক্তি হলো তার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে পারলে কোনো অপশক্তিই তাদের অগ্রযাত্রা রুখতে পারবে না। এ সময় তিনি আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য দলীয় নেতাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন।
More Stories
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা
বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনা জারি করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ দেবে তাদের এই নির্দেশনাগুলো...
সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের...
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই, ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির...
ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মন্ত্রিসভায় নতুন যোগ দেওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং...
হাসনাত আব্দুল্লাহর দৃষ্টিতে বিএনপি সরকারের ৬ মাস
গত ছয় মাসে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য...
