সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তাহলে এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে ‘গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, চাঁদাবাজির দখলদার ও বিরোধী দলের ওপর দমন পীড়ন’ বন্ধের দাবিতে গণ সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা দেশের পরিবর্তন ও সংস্কারের জন্যই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম—গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশ, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমের সংস্কার হবে।
নাহিদ ইসলাম বলেন, এই সরকার যদি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারে, গ্যাসের দাম না কমায়—তবে তো কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এমনিতেই চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। সরকার যদি এসব পরিস্থিতির উন্নতি করতে না পারে, তবে আমরা তাদের ক্ষমতায় থাকতে দেব না।
তিনি আরও বলেন, আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে লুটপাট করার জন্য নয়; বরং জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য। আপনারা ক্ষমতায় বসে থাকবেন আর আপনাদের সন্তানরা লুটপাট ও বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে—এমনটা হলে জনগণ আপনাদের ক্ষমতায় টিকিয়ে রাখবে না।
নাহিদ ইসলাম বলেন, নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ীতে বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না। অথচ আমরা জানি, যাত্রাবাড়ী গণ-অভ্যুত্থানের অন্যতম ‘হটস্পট’ ছিল। আজকে মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন। এখানে জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা, যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা চোখ হারিয়েছেন, তারা বসে আছেন। মাদরাসার ছাত্র ও অন্যান্য ভাইয়েরা এসেছেন। আপনারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আপনাদের ভূমিকার কারণেই এই অভ্যুত্থান সংঘটিত ও সফল হয়েছে। কিন্তু সেই অপরাধের বিচার আমরা এখনো পাইনি। অন্তর্বর্তী সরকারের আমলে যেটুকু কাজ হয়েছিল, বিচার ততটুকুই থেমে আছে; এরপর এই সরকার দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারেনি।
গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্য, থমকে গেলো পুরো সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য...
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে...
ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়িতে মামলা দিলো ট্রাফিক পুলিশ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেয়া হয়েছে।...
নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিল বাংলাদেশ
উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের প্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকার নেপালের...
কলকাতায় বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
চিকিৎসা ও অন্যান্য উদ্দেশ্যে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত এবং আবাসস্থলের নিরাপত্তা যাচাই করতে পরামর্শ দেওয়া...
চাপে নয়, যুক্তরাষ্ট্র থেকে চাহিদা অনুযায়ী বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চাপের কারণে নয়, বরং অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...
