সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রতিবছর কাজের অনুমোদন বা রেসিডেন্সি পারমিট (আকামা) নবায়ন করতে হয়। এই নবায়ন যদি পুরোনো কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে সম্ভব না হয়, তবে কর্মীরা কফিল পরিবর্তন করে আকামা নবায়ন করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আকামা নবায়নে নিয়োগকর্তা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কর্মীরা সৌদিতে আকামা নবায়নের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। সৌদি প্রতিনিধিদল জানিয়েছে, যেসব কর্মী পুরোনো কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন না, তারা চাইলে নিয়ম মেনে কফিল পরিবর্তন করে আকামা নবায়ন করতে পারবেন।’
নুরুল হক বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে আমাদের শ্রমবাজারের ক্ষেত্রে দেশটির গুরুত্ব অপরিসীম। সেই প্রেক্ষাপটে তাদের প্রতিনিধিদলের সঙ্গে আজ আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে সৌদিতে অবস্থানরত আমাদের প্রবাসীরা যেন কর্মক্ষেত্রে অধিকার ও মর্যাদা পান, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের প্রবাসীরা সেখানে কাজের জন্য গেলেও তারা দুই দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ বিষয়টি আমরা তাদের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি।’
তিনি আরো বলেন, ‘সৌদি আরবে ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে তাদের প্রচুর লোকবলের প্রয়োজন হবে। তারা জানিয়েছে, প্রথাগত সাধারণ শ্রমিকের পাশাপাশি কারিগরি ক্ষেত্রে দক্ষ জনবল—বিশেষ করে আইটি, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), রোবোটিক্স, চিকিৎসক ও প্রকৌশলী খাতে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। এসব ক্ষেত্রে তারা বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায়।’
এছাড়া সৌদির কারাগারে ছোটখাটো অপরাধে আটক বাংলাদেশিদের ক্ষমা করে দেশে ফেরার সুযোগ দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন জানিয়ে প্রতিমন্ত্রী জানান, নৈতিক নিয়োগ প্রক্রিয়া (ইথিক্যাল রিক্রুটমেন্ট) উৎসাহিত করতে সরকারিভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া এবং দুই দেশ মিলে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
More Stories
ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের বৈঠক, যেসব আলোচনা হলো
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বুধবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস...
আত্মগোপনে থাকা নানকের দেশছাড়ার বর্ণনা: আনন্দবাজার
জাহাঙ্গীর কবির নানক তিনবারের সাবেক সংসদ সদস্য। দু’বারের সাবেক মন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট...
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের...
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই পরিস্থিতি দৃঢ়ভাবে...
নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে
যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত এবং অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে বাংলাদেশ ও...
হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল...
