ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীরা হয় আন্দোলনস্থল জন্তর মন্তরে আসবেন, নয়তো নিরপেক্ষ কোনো স্থানে বৈঠক করতে হবে। খবর দ্য হিন্দুর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপিকে আলোচনায় আমন্ত্রণ জানান। তবে দলটির নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
সিজেপির নেতা অশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জানিয়েছেন, মানুষ ক্ষুব্ধ থাকায় তারা জন্তর মন্তরে আসতে পারবেন না। আমরা বলছি, আমাদের সময় নষ্ট করবেন না
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও আন্দোলনরত তরুণ নেতাদের উদ্দেশে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার প্রশ্ন নয়। তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সময়সীমার কোনো বাধ্যবাধকতা ছাড়াই নাড্ডার সরকারি বাসভবন বা দপ্তরে আলোচনায় বসতে প্রস্তুত।
তবে সিজেপি আগের অবস্থানেই অনড় রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে তারা কেবল নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসবেন।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গধর্মী ডিজিটাল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের পরজীবী ও তেলাপোকা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে বিতর্কের পর দলটির যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং লাখো অনুসারী পায়। বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা, সমাজকর্মী, শিল্পী ও ক্রীড়াবিদও দলটির প্রতি সমর্থন জানান।
More Stories
নরেন্দ্র মোদির কাছে বার্তা নিয়ে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাম্প্রতিক কূটনৈতিক পর্যায়ে ব্যস্ততার মধ্যে মঙ্গলবার এ...
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানিয়েছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে দেশটি। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের...
হাসিনাকে ফেরত ও হাদি হত্যার আসামিদের হস্তান্তরের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া...
শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত
সাম্প্রতিক ভারতে বিদেশি সংবাদদাতাদের একটি ক্লাবে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি...
তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত
ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করলো...
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির...
