সুরের মূর্ছনায় যেন অন্য এক রূপ নিয়েছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বসেছিল এক সুরেলা আসর।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ট্রপিক লাইটনিং ব্যান্ডের ‘ফ্রিডম ২৫০’ মিউজিক্যাল পারফরম্যান্সের মোহনীয় সুরের জাদুতে বুঁদ হয়ে ছিলেন উপস্থিত দেশি-বিদেশি অতিথিরা।

শনিবার (৪ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ অনুষ্ঠান উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ‘ট্রপিক লাইটনিং ব্যান্ড’-এর সুরের মূর্ছনায় মেতে উঠেছিল অনুষ্ঠানস্থল। ব্যান্ডটি মার্কিন ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় বাংলা গানের সুর তুলে উপস্থিত সবাইকে চমকে দেয়।

Previous post স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন: জিএম কাদের
Next post আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
Close