বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে সরকার। এর মধ্যে বেশ কয়েকটি অনুরোধের প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে দেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই বর্তমান বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।’
তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এর মধ্যে অনেকগুলোর আইনি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে ১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টির বেশি নন-ডিসপোজাল এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এসব উদ্যোগের মাধ্যমে বিদেশে থাকা সম্পদের স্থানান্তর বা বিক্রি ঠেকিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো দেশে ফিরিয়ে আনার পথ সুগম হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক আইন-কানুন অনুসরণ করে যত দ্রুত সম্ভব এবং যত বেশি পরিমাণে সম্ভব বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
More Stories
শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বক্তব্য নিয়ে যা বলছে জামায়াত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার পরিকল্পনার খবরটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। বার্তা...
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা
বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে...
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য...
‘শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই’
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...
