ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের আবেদনে থাকা অন্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, ব্যবসায়ী এস আলম এবং আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি।
দুদক বলছে, নজির স্থাপন করতে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামি সাবেক আইজিপি বেনজীর আহমেদ গত ১১ জুন দুবাই পুলিশের হাতে গ্রেফতার হন। এরপরই দুদকের ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক আসামিদের বর্তমান অবস্থান নিয়ে ফের আলোচনা শুরু হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর হাসান জানান, সাবেক আইজিপি বেনজীর ছাড়াও পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ প্রভাবশালী ১০ জনের বিরুদ্ধে আদালতের নির্দেশনায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের কাছে আবেদন পাঠায় দুদক। দুদকের এই নথি এখন পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত ধরে যাবে ইন্টারপোলের সদর দপ্তরে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। এটি মূলত কোনো ব্যক্তির অবস্থান শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে সদস্য দেশগুলোর কাছে সতর্কবার্তা হিসেবে কাজ করে। ফলে রেড নোটিশ জারি হলেও অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের আইন, প্রত্যর্পণ চুক্তি, আদালতের সিদ্ধান্ত এবং ইন্টারপোলের নিজস্ব যাচাই-বাছাই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
More Stories
শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বক্তব্য নিয়ে যা বলছে জামায়াত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার পরিকল্পনার খবরটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। বার্তা...
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা
বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে...
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য...
‘শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই’
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...
