জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, বিএনপি সরকারের আমলে মব সহিংসতা, খুন ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে এবং প্রশাসন পরিচালনায় দলটি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
শনিবার কুমিল্লা নগরীতে এনসিপির ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। তবে বাস্তবে অপরাধ কমার পরিবর্তে বেড়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বলেন, দেশের সংকটপূর্ণ সময়ে বিএনপি কখনোই কার্যকর নেতৃত্ব দিতে পারেনি।
সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি বলেন, দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন জ্বালানির দাম একাধিকবার বৃদ্ধি করা হয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্যও বেড়ে সাধারণ মানুষ অতিরিক্ত চাপের মুখে পড়েছে।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে গ্যাসের দাম যতটা বেড়েছিল, বিএনপি সরকারের কয়েক মাসেই তার চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। একইভাবে মূল্যস্ফীতিও দ্রুত বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, এনসিপি আগামী স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মতে, আগামী ডিসেম্বরের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় কুমিল্লা কোটাবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিল। এনসিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে কুমিল্লার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বেশ কয়েকজন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
More Stories
শেখ হাসিনার ‘দেশে ফেরার’ বক্তব্য নিয়ে যা বলছে জামায়াত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসার পরিকল্পনার খবরটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে। বার্তা...
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা
বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে...
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য...
‘শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই’
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...
