আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানির হাটে যাচ্ছে না। সেটির নতুন ঠিকানা হচ্ছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা।
বুধবার (২৭ মে) রাতে মহিষটিকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। সেটির জন্য একটি বিশেষ শেড প্রস্তুত করা হয়েছে এবং খাওয়ার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানায় এটি সবার দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’ থেকে মহিষটিকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছিল। সাদা রঙের ও অদ্ভুত গড়নের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে মিলিয়ে এর নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে (৩ লাখ ৮৫ হাজার) টাকায় কিনেছিলেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ক্রেতা সামির। বিদায়ের দিন মহিষটিকে লাল গালিচা সংবর্ধনা, রাজকীয় পোশাক ও কালার স্মোক উড়িয়ে বিদায় জানায় খামার কর্তৃপক্ষ।
তবে বিক্রির পর মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ক্রেতাকে তার দেওয়া পুরো টাকা ফেরত দিয়ে মহিষটি ফিরিয়ে আনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, জননিরাপত্তা রক্ষা ও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, প্রদর্শনীর উদ্দেশ্যে মহিষটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে।
More Stories
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে বাধা কেন, সংসদে জামায়াতের প্রশ্ন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লির বিমানবন্দরে কেন বাধা দেওয়া হয়েছে—এ প্রশ্ন তুলে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন...
উপদেষ্টাকে দিল্লিতে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার...
আ. লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, প্রশ্ন রুমিন ফারহানার
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি...
আওয়ামী লীগকে বাইরে রেখে স্থিতিশীলতা অর্জন করা কঠিন: জিএম কাদের
আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে বৃহৎ একটি গোষ্ঠিতে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ড থেকে দূরে...
সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান...
শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীদলীয় উপনেতার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্রশিবিরের এক নিখোঁজ নেতাকে...
