ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তিটি এখনই চূড়ান্ত হচ্ছে না বলে সাফ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।
সোমবার (২৫ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তির বিষয়ে এক বক্তব্যের পরেই এই মন্তব্য করেন তিনি।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বাগাই জানিয়েছেন, আলোচনায় বেশ কিছু জায়গায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি সই হতে আরো সময় লাগবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সমঝোতা স্মারকে ৬০ দিন যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো আলোচনার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি সপ্তাহে উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
সেই সঙ্গে তিনি আবার এই ব্যাপারে আলোচকদের ‘তাড়াহুড়া না করার’ নির্দেশও দেন।
এদিকে আজ ভারতের দিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেন, ‘আমরা ভেবেছিলাম চুক্তির বিষয়ে গত রাতে হয়তো কোনো খবর পাব। সম্ভবত আজ হতে পারে।’
তবে বিষয়টি নিয়ে বেশি ভাবার দরকার নেই বলে সতর্ক করে রুবিও বলেন, ‘ইরান থেকে সাড়া পেতে কিছুটা সময় লাগে।
More Stories
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ফিনল্যান্ড
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো সাহায্য দিচ্ছে ফিনল্যান্ড সরকার। আজ রোববার এক...
আল-আকসার তদারকি থেকে জর্ডানকে সরাতে ‘কাজ করছে’ যুক্তরাষ্ট্র-ইসরায়েল
জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ কমপ্লেক্সের তদারকি থেকে জর্ডানকে সরাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘সক্রিয়ভাবে কাজ করছে’ বলে খবর পাওয়া গেছে। মুসলিমদের...
মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে, আশা এরদোগানের
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি আশা প্রকাশ করেছেন, গাজায়...
আরাফাতের ময়দানে হজের খুতবা : বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনা
সৌদি আরবের পবিত্র শহর মক্কা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফার ময়দানে হজের খুতবা শেষ হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ...
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান
ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সুনির্দিষ্ট, স্পষ্ট এবং স্থায়ী সমাধান সূত্র তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো ধরনের...
পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করছেন ১৫ লাখের বেশি মুসলমান, অংশ নিচ্ছেন ৭৯ হাজার ১৬৪ বাংলাদেশি
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজের আনুষ্ঠানিকতা আজ সোমবার (২৫ মে) শুরু হয়েছে। হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ বিন সাদ আল-মুরব্বা...
