বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির পুনরাবৃত্তি বর্তমান বিএনপি সরকারের আমলেও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকারে কারা নতুন ‘এস আলম’ বা ‘সালমান এফ রহমান’ হতে যাচ্ছে, তা নিয়ে যেন এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এনসিপির ছায়া বাজেট প্রণয়ন কমিটির আয়োজনে ‘বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের বাজেট’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে দেশের যে অর্থনৈতিক সংকট, সরকার তা সহজেই মোকাবিলা করতে পারত যদি রাজনৈতিক ঐক্য বজায় রাখা যেত এবং জনগণের আস্থা অর্জন করা যেত। তিনি আক্ষেপ করে বলেন, জুলাই সনদে থাকা রাজনৈতিক সংস্কারের অঙ্গীকারগুলো সরকার রক্ষা করেনি। ফলে অর্থনৈতিক সংস্কারের প্রক্রিয়া দুই ধাপ পিছিয়ে গেছে। তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি, কিন্তু অর্থনৈতিক সংস্কারের পর্যায়েই পৌঁছাতে পারছি না।”
বিদেশি বিনিয়োগের আগে দেশীয় সৎ ব্যবসায়ীদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “বর্তমান সরকার উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন বিতর্কিত ব্যবসায়ীকে স্থান দিয়ে ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারবে না। অনেক ব্যবসায়ী ঋণখেলাপি ও অর্থ পাচারের সাথে যুক্ত, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হচ্ছে।”
সরকারের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “বড় বড় করপোরেট গ্রুপ রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে হাজার কোটি টাকা ঋণ নিয়ে শোধ করে না। অথচ একজন কৃষক পাঁচ হাজার টাকা ঋণ শোধ করতে না পারলে তাকে কোমর বেঁধে জেলখানায় পাঠানো হয়। এভাবে অর্থনীতির চাকা ঘুরবে না।”
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, এই নিয়োগের পর দেশি-বিদেশি কোনো বিনিয়োগকারীই সরকারের ওপর আস্থা রাখতে পারছে না। তিনি সরকারকে সব বিষয়ে উন্মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংকট নিরসনে দায় অন্যের ওপর না চাপিয়ে প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরতে হবে। এককভাবে কোনো সরকারের পক্ষেই এই সংকট মোকাবিলা সম্ভব নয়; এর জন্য রাজনৈতিক ও জনগণের ঐক্য প্রয়োজন।
এনসিপির এই আলোচনা অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অর্থনৈতিক সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসে। বক্তারা বলেন, গত ১৬ বছরের দুর্নীতি ও লুটপাটের অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানো জরুরি।
More Stories
ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ
পবিত্র ওমরাহ পালনের নিয়ত নিয়ে শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন মাওলানা নাসরুল্লাহ। স্বজনদের আশা ছিল, প্রিয় মানুষটি পবিত্র ভূমিতে...
দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান
দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ...
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়।...
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: হুমায়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে একা করে রাখা নয়; বরং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা।...
আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করেছিল: আখতার হোসেন
আওয়ামী লীগ আসলে দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শোষণ করছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।...
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘একটি গেম চেঞ্জার’: আশিক চৌধুরী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের চুক্তিকে ‘একটি গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন ইনভেস্ট বাংলাদেশ...
