যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সম্ভাব্য ভূমিকা তদন্তের আওতায় এনেছে কর্তৃপক্ষ। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়াইর স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) জানিয়েছেন, তার দপ্তর ওপেনএআই–এর বিরুদ্ধে চলমান তদন্তে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এর এই হত্যাকাণ্ড যুক্ত করছে।
হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহ-এর বিরুদ্ধে তার রুমমেট জামিল লিমন ও তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহত দুজনই ছিলেন বাংলাদেশি এবং বয়স ছিল ২৭ বছর। আদালতের নথি অনুযায়ী, গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ জীবিত দেখা যায়। পরে লিমনের মরদেহ একাধিক প্লাস্টিক ব্যাগে করে ফেলে দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। আরেকটি মরদেহের খণ্ডিত অংশ কাছাকাছি জলাশয় থেকে উদ্ধার করা হলেও সেটির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
আদালতের নথিতে বলা হয়েছে, ঘটনার কয়েক দিন আগে সন্দেহভাজন ব্যক্তি চ্যাটজিপিটিকে একাধিক প্রশ্ন করেছিলেন। এর মধ্যে ছিল- ‘কাউকে কালো গার্বেজ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কী হয়?’ আগ্নেয়াস্ত্র ও গাড়ির পরিচয় সংক্রান্ত প্রশ্ন, ‘নিখোঁজ ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্ক’ বলতে কী বোঝায়?
এই তথ্যের ভিত্তিতেই তদন্তকারীরা মনে করছেন, অপরাধ পরিকল্পনায় প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার ছিল। জেমস সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়াইর বলেন, ‘প্রধান সন্দেহভাজন চ্যাটজিপিটি ব্যবহার করেছেন—এই তথ্য জানার পর আমরা ওপেনএআইয়ের বিরুদ্ধে আমাদের ফৌজদারি তদন্ত সম্প্রসারণ করছি।’
তবে ওপেনএআই–এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি একটি ভয়াবহ অপরাধ। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই এবং তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করব।’
বর্তমানে সন্দেহভাজন ব্যক্তিকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি (পূর্বপরিকল্পিত) হত্যার অভিযোগ আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে—কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দায় কতটা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের ওপর বর্তাবে।
More Stories
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।...
১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল: ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি
ইতালিতে পাঠানোর কথা বলে ১৮ লাখ টাকা নিয়ে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামের এক...
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায়...
অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে আটকে থাকা দুই বাংলাদেশি যুবক দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তারা দাবি করেছেন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে...
