দেশে বিভ্রান্তি ছড়াতে একটি মহল সক্রিয় রয়েছে এবং অনেক দূরে গিয়ে তারা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গোপন বৈঠক করে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর কিছু সুযোগসন্ধানী গোষ্ঠী জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এদের একটি অংশ দেশের উন্নয়ন পরিকল্পনা ও বিএনপির রূপকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়।
তিনি আরও বলেন, যারা একসময় টিকেট বিক্রি করে রাজনীতি করেছে, জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয়। তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে। তারা বিএনপিকে বলছে ফ্যাসিবাদের দোসর, কিন্তু ৫ তারিখের পর তারাই ফ্যাসিবাদকে ক্ষমা করে দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অনেক দূরে গিয়ে তারা ফ্যাসিবাদের দোসরদের সাথে মিটিং করে- বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিএনপির মূল শক্তি জনগণ এবং দলটি কখনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করে না। জনগণের সমর্থন নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।
জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
More Stories
সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তি ছড়াচ্ছে : জামায়াত
লাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের দুর্ভোগ ও নিজেদের ব্যর্থতাকে ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন,...
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী
গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৬...
বেকারদের অব্যবহৃত জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য...
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় শাহজালালের ডেগে চিঠি
সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা: চিফ হুইপ
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় দেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া...
