সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সৌদি আরবের রাজধানী রিয়াদের আল খারিজ এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় একটি সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাচ্চুর মিয়ার চাচাতো ভাই আরিফুল ইসলাম সবুজ এ তথ্য জানিয়েছেন।
এর আগে কিং খালেদ হাসপাতালের মর্গ থেকে মরদেহ আল খারিজের একটি জামে মসজিদে নেওয়া হয়। সেখানেই জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
নিহত বাচ্চু মিয়া (৩৫) কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফেকামারা গ্রামের রইছ উদ্দিনের ছেলে। তিনি রিয়াদের উপকণ্ঠে আল খার্জ শহরের একটি কারখানায় প্রায় আট বছর ধরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গত ৮ মার্চ ইরানের একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল খার্জ শহরের একটি শ্রমিক ছাউনিতে গিয়ে পড়লে বাচ্চু মিয়া নিহত হন। পরে গত ১৭ মার্চ শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের বাড়ি গিয়ে পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। সেদিনই পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে বাচ্চুর মরদেহ সৌদি আরবে দাফনের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল।
বাচ্চু মিয়ার চাচাতো ভাই সবুজ জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে বাচ্চু মিয়ার শরীর গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। সেই কারণেই পরিবার সৌদিতে দাফনের অনুমতি দিয়েছিল। শুক্রবার দাফনের খবরটি সেখানে কর্মরত পার্শ্ববর্তী লোহাজুরি এলাকার সাব্বির ফোন করে পরিবারকে জানিয়েছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
