Read Time:1 Minute, 44 Second

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নাগরিক উদ্যোগে রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে, যা গত বছরের ধারাবাহিকতা বজায় রাখছে।

তিনি জানান, এ উৎসবে থাকবে নানা আয়োজন। চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের নামাজের পর বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরদিন ঘুড়ি উৎসবের মতো আয়োজনের মাধ্যমে নগরজীবনে ফিরে আসবে বহু পুরোনো ঐতিহ্য।

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, ব্যস্ত ও যান্ত্রিক জীবনে ক্লান্ত নগরবাসীর জন্য এসব আয়োজন মানসিক প্রশান্তি বয়ে আনবে। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে এই আনন্দ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান।

এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
Next post পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Close