জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। পাশাপাশি তাকে গ্রেফতার করতে হবে।
শুক্রবার (১৩ মার্চ) এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক অভিযোগ ও সমালোচনা থাকা স্বত্বেও সংসদকে সম্মান জানিয়ে সেখানে গিয়েছিলাম। বৃহস্পতিবার সংসদে আমরা খুব আন্তরিকতার সঙ্গে পার্টিসিপ্যান্ট করলেও দেখা গেলো ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাইয়ের আকাঙ্খার ভিত্তিতে যে সংসদ- সে সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হলো।
তিনি বলেন, স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। সেই বক্তব্য যেনো আমাদের দিতে দেওয়া হয়। কিন্তু আমাদের বাদ দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন। ফলস্বরূপ আমরা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে চলে এসেছি। আমরা আহ্বান জানাবো- অতি দ্রুত এই ফ্যাসিস্ট- দোষর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতার করতে হবে। কারণ, তিনি শপথ ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন।
ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম আরও বলেন, আপনাদের এলাকার সন্তান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্নয়ক ছিলেন। তার বাড়িতে (ময়মনসিংহের ধোবাউড়া) আগুন লাগিয়ে দিয়ে ফ্যাসিস্ট বাহিনীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ এমন একটি দল- যারা গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রস এবং দাঙ্গা- হাঙ্গামা করে রাজনীতিতে সবসময় টিকে থাকতে চেয়েছিল। তাদেরকে ৫ আগস্ট পরাজিত ও প্রতিহত করেছিল দেশের জনগণ।
ইফতার পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, আমরা দোয়া করবো- যারা জনগণের সেবা করতে চায়, তারা যেন এই ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করতে পারে। এসময় তিনি অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
সংসদে রাষ্ট্রপতি : হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন...
