ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য অবহিত করেন।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা।
More Stories
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে (মোহাম্মদ সাহাবুদ্দিন) অতি দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে...
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিংয়ে বরাবরের উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে সত্যিকার...
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা...
সংসদে রাষ্ট্রপতি : হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন...
