প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া চান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস উদ্দিন, উনি অনেক সুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তা’লার কাছে দোয়া করি, যাতে আল্লাহতালা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করেন। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারেন এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়ন করতে পারেন।’
এসময় তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করবো, যাতে আল্লাহ তা’য়ালা খুনি হাসিনাকে, যার ফাঁসির রায় হয়েছে; তাকে ভারত থেকে ধরে বাংলাদেশে এনে সেই রায় বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ উসমান হাদিসহ যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহত যারা আছেন আল্লাহ তাদের সুস্থ করে দিন।’
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা
সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক...
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার।...
