ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের প্রকাশিত একটি ব্যানারে এসব ‘ওয়ান্টেড’ ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
ব্যানারে যাদের নাম রয়েছে তাদের মধ্যে আছেন মুজতাবা খামেনি, তার নিহত বাবার উপপ্রধান স্টাফ আলি আসগর হেজাজি, এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।
তালিকায় আরও আছেন সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী এস্মাইল খাতিব।
ব্যানারে আরও চারটি গুরুত্বপূর্ণ পদ উল্লেখ করা হয়েছে, তবে সেগুলোর সঙ্গে কোনো নাম দেওয়া হয়নি। এগুলো হলো:
* সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সচিব
* সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান
* ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার
* ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা
ব্যানারে বলা হয়েছে, এই ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখাকে নির্দেশনা ও নেতৃত্ব দেন এবং সংস্থাটির মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন অভিযান পরিকল্পনা, সংগঠন ও পরিচালনার সঙ্গে জড়িত।
মার্কিন রিওয়ার্ডস ফর জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, উল্লেখ্য ব্যক্তিদের বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে যাদের কাছে তথ্য আছে তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কভিত্তিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে তথ্য দিতে পারবেন।
ব্যানারে এও উল্লেখ করা হয়েছে, উপযুক্ত তথ্য দিলে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
