একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড, ফোন নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ভোট কারচুপির উদ্দেশ্যে এটি করা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘এটি অতীতে হয়নি। আশঙ্কা করছি, ভুয়া এনআইডি বানিয়ে জালভোট দিতে পারে। এটি বেআইনি। এসব সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা। যদিও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহন করেনি। আশা করি ইসি এই অনৈতিক কার্যক্রম দ্রুত বন্ধ করবে।’
পোস্টাল ব্যালটের তিনটি দলের প্রতীক প্রথম সারিতে রেখে ধানের শীষ মাঝখানে রাখা এটা কোনো দৈব ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, ‘একেবারে ঠিক ৫টি কলাম এবং ১৪টি লাইন করে, তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কী? এটা এমনি এমনি হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের (নির্বাচন কমিশন) বলেছি, যারা এর পেছনে থাকুক আপনারা তাদের ব্যাপারে খোঁজ-খবর নেন।’
নজরুল ইসলাম খান বলেন, ‘এমন অনেক সারা পৃথিবীতে হয়েছে। শুধুমাত্র ব্যালটে পজিশনের কারণে ১ থেকে ১০ শতাংশ ভোটের এদিক-সেদিক হতে পারে।’
বাহরাইনে জামায়াত নেতাদের হাতে ব্যালট পেপার নিয়ে করা ভিডিও ভাইরাল হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘ওমানেও একজন জামায়াত কর্মীর হাতে ব্যালট দেখা গেছে। এসব ঘটনা উদ্বেগজনক। আমরা এসব ঘটনায় জড়িতদের শাস্তি চাই। এই দুই দেশের মতো আরও কারসাজি চলছে।’
More Stories
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
ভারতের সঙ্গে বিগত সরকারের করা ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি পর্যালোচনা করছে সরকার। এ পর্যালোচনার ফলাফল শিগগিরই জানানো হবে...
জামায়াতের এখন লং মার্চ করা ম্যাচিউর রাজনীতির প্রমাণ নয় : মাহফুজ আনাম
দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াত জোটের রাস্তায় নামাটা ‘ম্যাচিউর’ রাজনীতির প্রমাণ নয় বলে মনে করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক...
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের নিয়ে তীব্র ক্ষোভ ও দুর্নীতির অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি...
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা...
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিগত ১৭ বছরের দুর্নীতির ওপরে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার।’ বুধবার (৯...
বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: সংসদে রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মাননীয় স্পিকার, প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ...
