বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দেওয়া ঝিনাইদহের নিজাম উদ্দিন মণ্ডল (৬৫) মারা গেছেন। বিএনপির এই সমর্থকের আজ শুক্রবার ভোরে নিজ বাড়িতে মৃত্যু হয়।
নিজাম উদ্দিন (৬৫) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত বাদ দিয়ে রুটি, চিড়া, গুড়, কলাসহ শুকনা খাবার খেয়ে বেঁচে ছিলেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবার ফেলে দেন। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন, যত দিন বিএনপি ক্ষমতায় না আসবে, তত দিন তিনি ভাত মুখে তুলবেন না। এরপর তিনি ভাত বাদ দিয়ে অন্যান্য শুকনা খাবার খেতেন।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, ‘বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। ডাক্তাররাও ভাত খেতে বলেছিলেন। কিন্তু তিনি বলতেন, “প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব।” শেষ দিন পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। দীর্ঘদিন ভাত না খাওয়ায় বাবার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতা দেখা দেয়।’
বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না, বলা নিজাম অসুস্থ হয়ে ঢাকায়
পরিবারের ভাষ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তাঁর নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে নিজ বাড়িতে ফিরে আসেন নিজাম উদ্দিন। এরপর আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
নিজাম উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর বাড়িতে ভিড় করছেন রাজনৈতিক নেতা-কর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ।
স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান বলেন, নিজাম উদ্দিনের এই আত্মত্যাগ দলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন।
More Stories
র্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর বিরুদ্ধে গুম-খুনের মতো অপরাধের অভিযোগ...
রয়টার্সের প্রতিবেদন: বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে
বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে...
ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু শেখ হাসিনার...
জামায়াত আমির: সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব
মানবিক ও উন্নত দেশ গড়ার জন্য দল-মত-নির্বিশেষে সবার মান-ইজ্জত ও অধিকারের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা....
আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ : তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে...
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী নই। কিন্তু নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন। তারা যেন জানে...
