বাজেট প্রণয়নে অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ থেকে সরে এসে নিজস্ব অর্থায়নে অধিক সংখ্যক প্রকল্পগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, প্রধান উপদেষ্টা মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার ওপর সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন। কারণ মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বিগত অনেক বছর সরকারের শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা বৃদ্ধি করার ফোকাস ছিল। বিভিন্ন ধরনের স্কুল, কলেজ বা এমপিওভুক্তিকরণ; এগুলো নিয়ে সরকার ব্যস্ত ছিল। এর ফলে শিক্ষার মান ক্রমাগত হ্রাস পেয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে।
এছাড়া প্রধান উপদেষ্টা গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশের কৃষকরা এ বছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করেছে। বাজেটের সুবিধা যেন তারা পান এবং এর মাধ্যমে তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করতে পারে সেজন্য বাজেটে তাদের কথা চিন্তা করে প্রণয়ন করতে হবে।
এদিকে বাজেটে তরুণদের ওপর ফোকাস দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, বাংলাদেশ হলো তারুণ্যের খনি। বাজেটের মূল ফোকাসের যেন তাদের চিন্তা করে করা হয় সে বিষয়ে তিনি নির্দেশনা দেন।
এছাড়া বাজেটে নারীর ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন ওস্বাস্থ্য খাতে গুরুত্ব আরোপ করতে বলেন তিনি।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
