ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের উত্তেজনা দেখা দিয়েছে। মূলত বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতনসহ’ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। পরে কয়েকজনকে আটকও করে পুলিশ।
জানা যায়, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে মঙ্গলবার ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাসহ বিভিন্ন ইস্যুতে হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিস্থিতি সামাল দিতে আগেই ডেপুটি হাইকমিশন চত্বর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল। তবে সে সতর্কতাও শেষ পর্যন্ত অশান্তি ঠেকাতে পারেনি।
মঙ্গলবার দুপুরে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ শুরু করেন। আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। একাধিক স্তরে লোহার ব্যারিকেড বসানো হয়। তবুও বিক্ষোভকারীরা তৃতীয় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন, কেউ কেউ রক্তাক্তও হন। প্রাথমিকভাবে আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়। একইসঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের বহনকারী প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে কিছু বিক্ষোভকারী প্রতিবাদ জানাতে থাকেন।
এদিন শুধু হিন্দুত্ববাদী সংগঠনই নয়, সিপিআইএমসহ বিভিন্ন বামপন্থি দলের আহ্বানেও ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে পৃথক কেন্দ্রীয় মিছিল বের করা হয়। এছাড়া বিকেলেও বিভিন্ন গণসংগঠন ও ব্যক্তির উদ্যোগে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ২০ ডিসেম্বরও কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল বাংলাপক্ষ নামের একটি সংগঠন। সেদিন কলকাতার বেগ বাগান ও পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ে সংগঠনটির শতাধিক নেতাকর্মী জমায়েত হয়ে বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে এগোতে গেলে তাদের আটকে দেয় পুলিশ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
