ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল চত্বরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
গতকাল শনিবার তার দাফনের পর কবর জিয়ারত করতে রোববার (২১ ডিসেম্বর) দিনভর সেখানে নানা শ্রেণিপেশার মানুষের ভিড় দেখা গেছে।
পুলিশি প্রহরার কারণে অনেকেই ভেতরে প্রবেশ করতে না পারলেও দূর থেকেই কবর দেখার চেষ্টা করেন। অনেকে চোখের জল ধরে রাখতে পারছেন না, কেউ কেউ কবরের দিকে তাকিয়ে দোয়া-দুরুদ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেছেন হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায়।
রোববার কাকডাকা ভোরে শুরু হওয়া মানুষের এ পদচারণা রাত নামার পরও থামেনি।
সরেজমিনে দেখা যায়, রাত তখন প্রায় ৮টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের অদূরে নজরুলের সমাধিস্থলের প্রবেশপথের সামনে থেকে ভেসে আসছিল হৃদয়বিদারক আহাজারি—‘হায় আল্লাহ…হায় আল্লাহ…।’ সেখানে জটলা পাকিয়ে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু সংখ্যক মানুষ।
টিএসসি থেকে শাহবাগগামী এবং শাহবাগ থেকে টিএসসিগামী যানবাহনের যাত্রীরা গাড়ির ভেতর থেকে উঁকি দিচ্ছিলেন কবরের দিকে। কেউ কেউ আবার গাড়ি থামিয়ে জানার চেষ্টা করছিলেন—কী ঘটেছে এখানে, কেন এই আহাজারি?
সাধারণত, কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থলে মানুষের ভিড় দেখা যায়। কিন্তু একই চত্বরে ওসমান হাদিকে সমাহিত করার পর থেকে অনেকে তার রুহের শান্তি কামনায় এখানে ছুটে আসছেন।
হাদির কবরের সামনে দাঁড়িয়ে অনেককেই বলতে শোনা গেছে, ‘ও শুধু একজন মানুষ না, আমাদের সাহস ছিল।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
