দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে তা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠান তারেক রহমান। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হাইকমিশন তারেক রহমানের ট্রাভেল পাস সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে হস্তান্তর করে।
২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল।
রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর আর তা নবায়ন করা হয়নি। গত বছর অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ থাকলেও তিনি সে পথে যাননি।
বর্তমান প্রেক্ষাপটে তার কাছে বাংলাদেশি–ব্রিটিশ দ্বৈত পাসপোর্ট রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে ট্রাভেল পাস গ্রহণই ছিল তার জন্য কার্যকর বিকল্প।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
