বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান সহসাই আমাদের মধ্যে আসবেন। কারণ একদিকে আমরা অপেক্ষা করছি যদি কোনো কারণে বেগম খালেদা জিয়াকে বাইরে নিতে হয়; লন্ডন গিয়ে চিকিৎসা করলো। সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান দ্রুত দেশে চলে আসবে। হয়তো বা দুই-চার-দশদিনের মধ্যে তিনি চলে আসবে।’
খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করে এ্যানি বলেন, ‘গত ১৭ বছরের হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছিল তাকে। শুধু তা–ই নয়, যে খাবারগুলো খেতেন, তাতে বিষ মিশিয়ে দেওয়া হতো। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এর জন্য শেখ হাসিনা দায়ী।’
মহিলা দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ্যানি বলেন, ‘বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
