বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা দেশের ভবিষ্যৎ সবকিছু বিএনপির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এদেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সঙ্গে রাখতে না পারি, তবে এদেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
কথার ফুলঝুড়িতে রাষ্ট্র পরিচালনা করা যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশ নিয়ে বিএনপির মতো সুনির্দিষ্ট পরিকল্পনা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে। যা একমাত্র বিএনপির আছে, আর কারও নেই।
শিক্ষাখাত নিয়ে পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, স্কুলে কয়েকটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। বাচ্চারা নিজেরাই ঠিক করবে কে কোন ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শিখতে হবে।
তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩ লাখের মতো মসজিদ আছে। মসজিদগুলোতে যে ইমাম-মুয়াজ্জিন সাহেবরা আছেন, তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
